• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

অহেতুক কৌতুক

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

Tuesday, February 16, 2016

মাতাল ডাক্তার- মাতাল ফরস্টার

  Ripon Abu Hasnat    Tuesday, February 16, 2016     মাতাল , মাদক      No comments   
এক ডাক্তার তার এক ফরস্টার- বন্ধুর জঙ্গলের বাংলোয় বেড়াতে এসেছেন। এক সন্ধায় দুজনেই মদে চুর হয়ে গুলতানি করছে। কথাচ্ছলে জঙ্গল অফিসার বলেন-ভাই আমি জঙ্গলের কোনো জানোয়ারকেই ভয় পাইনা। গত মাসে একটা বাঘ এলো রাত্রে, আমার মশারীর ওধারে বাঘটাকে দেখতে পেয়ে আমি আমার মাথার টেবিলের ওপর রাখা এক মগ পানি তার গায়ে ছুড়েঁ দিলাম। তাতেই সে ভয় পেয়ে পালালো। 

শুনে ডাক্তার বলেন- এবারে পেলাম একটা রহস্যের সমাধান। আরে হয়েছিল কী, গত মাসেই আমার  চেম্বারে ভোর বেলা একটা বাঘ এসেছিল সর্দির ওষুধ কিনতে। তার গায়ে স্টেথোসকোপ লাগাবার সময়
দেখেছিলাম লোমগুলো পানিতে ভর্তি।
Read More

বাবা ছেলে

  Ripon Abu Hasnat    Tuesday, February 16, 2016     চালাকি , বাবা ছেলে      No comments   
বাবা ছেলেকে নতুন জুতা কিনে দিয়ে বলল সিড়ি দিয়ে উঠার সময় দুইটা করে উঠবি। এতে জুতার উপর চাপ কমবে। জুতা বেশিদিন টিকবে।

ছেলে বাবার চেয়ে আরো এক ডিগ্রী উপরে। সে বাবাকে খুশি করার জন্য তিনটা সিড়ি করে উঠছে। উপরে উঠার পর বাবা মারলো ছেলের গালে মারলো জোড়ে এক চড়। ছেলের চিৎকারের শব্দে পাশের বাসার মহিলা এসে বলল এতটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? কেন মেরেছেন?

বাবা বলল, ওকে বলেছি দুইটা সিড়ি করে উঠবি তাহলে জুতা বেশিদিন টিকবে আর ও উঠলো তিনটা করে।

মহিলাঃ ও তো ঠিকই করেছে। আপনারতো খুশি হওয়ার কথা।

বাবাঃ খুশি হব কিভাবে বলেন, ও ২০০ টাকার জুতার তলা বাচাতে গিয়ে ৮০০ টাকার প্যান্টের তলা ছিড়ে ফেলেছে।
Read More

দুই মাতাল

  Ripon Abu Hasnat    Tuesday, February 16, 2016     মাতাল , মাদক      No comments   
দুই মাতাল এমন মদ খেয়েছে, ঠিকমতো হাঁটতেই পারছে না। তো এক বিল্ডিং দেখে এক মাতাল আরেক মাতালকে বলে কি, দেখ, কতো সুন্দর ওই বিল্ডিংটা! চল, ওটাকে ঠেলে আমাদের বাসায় নিয়ে যাই। তো দুই মাতাল মিলে সমানে বিল্ডিংটাকে ঠেলতে লাগলো।
 
একটু পরেই পরিশ্রমে ওদের শরীর থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তখন ওরা ওদের জামা খুলে আবার সমানে বিল্ডিংটাকে ঠেলতে লাগলো।
 
একটু পর এক চোর ব্যাপার-স্যাপার দেখে পিছন থেকে ওদের জামা নিয়ে চুপচাপ সরে পড়লো। একটু
পর প্রথম মাতাল ওদের জামাগুলো নাই দেখে আরেক মাতালকে বললো-
: কিরে, আমাদের জামা গেলো কৈ?
: আরে,
আমরা তো বিল্ডিংটাকে ঠেলতে ঠেলতে অনেক দূরে নিয়ে এসেছি না!
: তাহলে চল, জামাদু’টো নিয়ে আসি। নইলে আবার
চোরে চুরি করে নেবে।
: কিন্তু বিল্ডিংটা যতো সুন্দর! চোর যদি বিল্ডিংটাই চুরি করে নিয়ে যায়?
: আচ্ছা, তাহলে এক কাজ করা যাক। বিল্ডিংটা নিয়েই চল!
 
এবার দুই মাতাল মিলে বিল্ডিংটাকে উল্টো দিকে ঠেলতে লাগলো!
Read More

তাকে আগে দেখে নিই..

  Ripon Abu Hasnat    Tuesday, February 16, 2016     প্রণয় , প্রাপ্ত বয়স্কদের জোকস      No comments   
এক মার্কিন ধনকুবেরের একমাত্র সুন্দরী মেয়ে। মেয়ের ছেলেবন্ধুর কোনো অভাব নেই। অভাব থাকার কথাও নয়। কারণ, একে তো সুন্দরী, তারপর ধনকুবেরের মেয়ে। মেয়ের যখন বিয়ের বয়স হলো, বাবা তাকে বললেন, এখন তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। বলো, তোমার কাকে পছন্দ? যাকে পছন্দ তার সঙ্গেই তোমার বিয়ের ব্যবস্থা করব। মেয়ে পছন্দ প্রকাশে অপারগতার কথা জানাল। বলল, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ, সবাই বলে তারা আমাকে ভালোবাসে। আমার জন্য প্রয়োজনে জান দিয়ে দেবে। বাবা চিন্তায় পড়ে গেলেন। কী করা যায় ভাবতে ভাবতে বুদ্ধি বেরিয়ে এল। মেয়ের সঙ্গে আলাপ করে বাবা সিদ্ধান্ত ঘোষণা করলেন, প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে প্রথম হবে, তাকেই মেয়ে বিয়ে করবে।
  প্রতিযোগিতার দিন দেখা গেল শতাধিক যুবক সুন্দর পোশাকে পরিপাটি অবস্থায় ধনকুবেরের বাড়িতে এসে উপস্থিত। ধনকুবের সবাইকে বাড়ির সুইমিংপুলে নিয়ে গেলেন। সুইমিংপুলের পাশে সবাইকে দাঁড় করিয়ে বললেন, দেখো, প্রতিযোগিতা খুব সহজ। সাঁতার প্রতিযোগিতা হবে। সাঁতারে যে প্রথম হবে, তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। তবে সুইমিংপুলে ঝাঁপ দেওয়ার আগে ভালো করে খেয়াল করো। পানির নিচে বহু কুমির অপেক্ষা করছে। আর এই কুমিরগুলোকে এক মাস ধরে কোনো খাবার দেওয়া হয়নি। 
 
ধনকুবেরের কথা শেষ হতে না হতেই দেখা গেল, এক যুবক পানিতে পড়ে চোখ বন্ধ করে দুই হাত-পা নাড়ছে। কুমিররা কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যেই সুইমিংপুলের ওপারে গিয়ে উঠেছে। 
 
ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক। বিস্ময়ের ঘোর কাটতেই ধনকুবেরের মেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল যুবককে। বিস্ময়াবিষ্ট কণ্ঠে বলল, তোমার মতো বীরকেই আমি চাইছিলাম। একমাত্র তুমিই আমার স্বামী হওয়ার উপযুক্ত। 
 
এদিকে যুবকের রাগ তখনো থামেনি। উত্তেজনায় হাত-পা কাঁপছে। এক ঝটকায় মেয়েটিকে দূরে ঠেলে দিয়ে যুবক চিৎকার করে উঠল, ‘কোন হারামজাদা আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল, তাকে আগে দেখে নিই।
Read More

শুরু করার আগে

  Ripon Abu Hasnat    Tuesday, February 16, 2016     স্বামী-স্ত্রী      No comments   
অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল, ‘শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।’
স্ত্রী ভাত বেড়ে দিল। 

ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে বলল, ‘শুরু করার আগে এক গ্লাস পানি দাও…বড্ড তেষ্টা পেয়েছে।’
স্ত্রী পানি দিয়ে গেল।
 
পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, ‘শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।’
 
এইবার স্ত্রী গেল খেপে, ‘অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ…নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর…’
 
স্বামী কানে তুলা গুঁজতে গুঁজতে বলে, ‘এই যে…শুরু হয়ে গেল।’
Read More

Tuesday, March 24, 2015

বারাক ওবামা ফুল স্পিডে ডিম পারে

  Ripon Abu Hasnat    Tuesday, March 24, 2015     ছাত্র-শিক্ষক      No comments   
শিক্ষকঃ শাকিল বল তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ?
 

শাকিলঃ জানিনা ।
 

শিক্ষকঃ আচ্ছা এবার ফয়েজ বলো তো, গাড়ি কিভাবে চালানো উচিৎ নয় ?
 

ফয়েজঃ জানিনা স্যার ।
 

শিক্ষকঃ এখন সাদিয়া বলো তো মুরগি কি পারে ?
 

সাদিয়াঃ স্যার জানিনা ।
 

শিক্ষকঃ গাঁধার দল ।
 

হঠাৎ করে সায়মন দাড়িয়ে বলল, স্যার আমি জানি ।
 

শিক্ষকঃ বলো তো দেখি ?
 

সায়মনঃ বারাক ওবামা ফুল স্পিডে ডিম পারে।
Read More

ওর- স্যালাইনের প্যাকেট

  Ripon Abu Hasnat    Tuesday, March 24, 2015     বাংলাদেশী বনাম ভিনদেশী      No comments   
সাগরে নৌকা নিয়ে ঘুরছিল আমেরিকান, এক ইন্ডিয়ান আর এক বাংলাদেশী। হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল। 

দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস। এখন আমি তোদের মেরে ফেলব! 

ওরা তো ভয়ে হাউ-মাউ করে কাঁদতে লাগল। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল।
 
দৈত্য বললঃ ঠিক আছে, তোদের একটা চান্স দিচ্ছি। তোরা কোন কিছু সাগরের পানিতে ফেলে দিবি। যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি ছেড়ে দেব।

আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল,আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।

এবার ইন্ডিয়ান লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর ইন্ডিয়ান লোকটিকে মেরে ফেলল।

এবার বাংলাদেশী লোকটির পালা। সে ওর- স্যালাইনের প্যাকেট খুলে সবটুকু স্যালাইন পানিতে ঢেলে দিল !!!
Read More

Test Footer 1

Subscribe me

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • মাতাল ডাক্তার- মাতাল ফরস্টার
    এক ডাক্তার তার এক ফরস্টার- বন্ধুর জঙ্গলের বাংলোয় বেড়াতে এসেছেন। এক সন্ধায় দুজনেই মদে চুর হয়ে গুলতানি করছে। কথাচ্ছলে জঙ্গল অফিসার বলেন-ভাই আ...
  • তুমি একটা পরি
    মেয়ে :- আম্মু ছোট খালা মনে হয় মানুষ না! মা :- মানুষ না মানে ! মেয়ে :- না আম্মু আমি নিজ কানে শুনেছি-----------? মা :- কি শুনেছিস...
  • বাবা ছেলে
    বাবা ছেলেকে নতুন জুতা কিনে দিয়ে বলল সিড়ি দিয়ে উঠার সময় দুইটা করে উঠবি। এতে জুতার উপর চাপ কমবে। জুতা বেশিদিন টিকবে। ছেলে বাবার চেয়ে আরো এক ...
  • শুরু করার আগে
    অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল, ‘শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।’ স্ত্রী ভাত বেড়ে দিল।  ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বস...
  • ওর- স্যালাইনের প্যাকেট
    সাগরে নৌকা নিয়ে ঘুরছিল আমেরিকান, এক ইন্ডিয়ান আর এক বাংলাদেশী। হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এল।  দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ তোরা ...
  • দুই মাতাল
    দুই মাতাল এমন মদ খেয়েছে, ঠিকমতো হাঁটতেই পারছে না। তো এক বিল্ডিং দেখে এক মাতাল আরেক মাতালকে বলে কি, দেখ, কতো সুন্দর ওই বিল্ডিংটা! চল, ওটাকে ...
  • তাকে আগে দেখে নিই..
    এক মার্কিন ধনকুবেরের একমাত্র সুন্দরী মেয়ে। মেয়ের ছেলেবন্ধুর কোনো অভাব নেই। অভাব থাকার কথাও নয়। কারণ , একে তো সুন্দরী , তারপর ধনকুবেরের মে...
  • বারাক ওবামা ফুল স্পিডে ডিম পারে
    শিক্ষকঃ শাকিল বল তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ?   শাকিলঃ জানিনা ।   শিক্ষকঃ আচ্ছা এবার ফয়েজ বলো তো, গাড়ি কিভাবে চালানো উচিৎ নয় ?   ...

Labels

  • ১৮+ কৌতুক
  • চালাকি
  • ছাত্র-শিক্ষক
  • ডাক্তার-রোগী
  • প্রণয়
  • প্রাপ্ত বয়স্কদের জোকস
  • বাবা ছেলে
  • বাংলাদেশী বনাম ভিনদেশী
  • বিবাহ
  • মাতাল
  • মাদক
  • স্বামী-স্ত্রী
কপিরাইট © অহেতুক কৌতুক™ , অল রাইটস রিসার্ভড